ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঠাও সেবার পেমেন্ট করা যাবে বিকাশে

আকাশ আইসিটি ডেস্ক:

এখন থেকে বিকাশ করা যাবে পাঠাও রাইডের পেমেন্ট। এ লক্ষ্যে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা পাঠাও এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং পাঠাও এর কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ অফিসার হুসাইন এম ইলিয়াস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ ফিনান্সিয়াল অফিসার মইনুদ্দিন মোহাম্মদ রাহগীর, চিফ টেকনোলজি অফিসার আজমল হুদা এবং পাঠাও এর চিফ ফিন্যান্স অফিসার ফাহিম আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে পাঠাও অ্যাপ থেকেই সহজে বিকাশ পেমেন্টে ভাড়া পরিশোধ করা যাবে। রাইডের পেমেন্ট বিকাশ করতে গ্রাহককে রাইড শেষে পেমেন্ট অপশন হিসেবে ‘ডিজিটাল পেমেন্ট’ নির্বাচন করতে হবে।

পরবর্তী ধাপে অন্যান্য ডিজিটাল পেমেন্ট অপশন গুলোর মধ্যে থেকে বিকাশ নির্বাচন করলে সুরক্ষিত বিকাশ পেমেন্ট পেজ ভেসে উঠবে পাঠাও অ্যাপে। সবশেষে বিকাশ পেমেন্ট পেজে বিকাশ একাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড এবং বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

বিকাশ দিয়ে পেমেন্টের সুযোগ থাকায় পাঠাও রাইডের পেমেন্টের জন্য ক্যাশের ওপর নির্ভরতা দূর হবে এবং রাইড পেমেন্ট হবে স্বাচ্ছ্যন্দময়। আগামীতে বিকাশ দিয়ে পাঠাও রাইডের পেমেন্টে গ্রাহকদের জন্য থাকবে আকর্ষণীয় অফার।

পাঠাও ফুড ডেলিভারি এবং পার্সেল সার্ভিসের পেমেন্টও বিকাশে দেয়ার সুবিধা চালু হবে খুব শিগগির।

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবার বাইরে এবং ভেতরে থাকা বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠিকে নানা ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

বিকাশ-ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ওয়ার্ল্ড ব্যাংকের অর্ন্তগত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়ালের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

২০১৫ সালে হুসাইন এম ইলিয়াস এবং সিফাত আদনানের উদ্যোগে যাত্রা শুরু করে পাঠাও। অবকাঠামোগত সমস্যা কমিয়ে বাস্তব ভিত্তিক সমাধানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করা পাঠাও এশিয়ার দ্রুত সম্প্রসারিত স্টার্টআপ গুলোর অন্যতম।

উদ্যোক্তাদের সঙ্গে গ্রাহকদের সংযোগ ঘটানোর অনন্য প্ল্যাটফর্ম পাঠাও, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে তরান্বিত করছে। বর্তমানে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কর্মাসের লজিস্টিক সার্ভিসের ক্ষেত্রে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান পাঠাও সব ধরনের সেবা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।

মোটর বাইক, কার এবং বাইসাইকেলের সহ বৈচিত্রময় বাহনকে প্রযুক্তি শক্তি মাধ্যমে ব্যবহারে এশিয়ার এক ভিন্ন চেহারা নির্মানে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাঠাও সেবার পেমেন্ট করা যাবে বিকাশে

আপডেট সময় ১১:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮