ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

চাকরিতে বয়সসীমা থাকবে না, চালু হবে বেকার ভাতা

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী হলে সরকারি চাকরিতে বয়সসীমা থাকবে না। এছাড়া ত্রিশোর্ধ্ব শিক্ষিত বেকারদের জন্য চালু হবে বেকার ভাতা। জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে তরুণদের জন্য এমন বড় ধরনের প্রতিশ্রুতি থাকছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।

ঐক্যফ্রন্ট সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঐক্যফ্রন্টের ইশতেহারের খসড়া তৈরি করা হয়েছে। এজন্য বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি ও নাগরিক ঐক্য থেকে একজন করে প্রতিনিধির সমন্বয়ে ইশতেহার কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি এ খসড়া চূড়ান্ত করেছে।

ইশতেহারের এই খসড়া সোমবার জোটের স্টিয়ারিং কমিটির কাছে পাঠানোর কথা। এরপর জোটের শীর্ষ নেতারা সম্মতি দিলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে বলে সূত্রটি জানিয়েছে।

ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটিতে রয়েছেন জাফরুল্লাহ চৌধুরী, মাহফুজ উল্লাহ, আ ও ম শফিক উল্লাহ, শহীদ উদ্দিন, ইকবাল সিদ্দিকী ও জাহেদ উর রহমান।

ইশতেহারে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোনের চার্জ অর্ধেকে নামিয়ে আনা, দেশে বিভিন্ন স্থানে ফ্রি ওয়াই-ফাই চালু করা, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা, সংখ্যালঘুদের ওপর যেকোনো হামলার বিচারে বিশেষ ট্রাইবুনাল করা।

সরকারব্যবস্থায় পরিবর্তনের যেসব প্রতিশ্রুতি থাকছে তার মধ্যে অন্যতম হচ্ছে, একাধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, অনাস্থা ভোট ও অর্থবিল ছাড়া অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যদের দলের বিরুদ্ধে ভোট দেয়ার অনুমতি।

এছাড়া জাতীয় সংসদ উচ্চকক্ষ সৃষ্টি করা এবং বিভিন্ন দল থেকে সেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে না।

শিক্ষাব্যবস্থা নিয়ে বলা হয়েছে, বর্তমানে যে পিএসসি ও জেএসসি পরীক্ষা পদ্ধতি রয়েছে তা বাতিল করা হবে। সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার চালু করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

চাকরিতে বয়সসীমা থাকবে না, চালু হবে বেকার ভাতা

আপডেট সময় ১১:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮