ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

খালেদার মনোনয়ন বাতিলে যা বলছে বিশ্বমিডিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনের জন্য জমা দেয়া মনোনয়নের সবই বাতিল হয়েছে। দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা, যুক্তরাজ্যের ডেইলি মেইল, বার্তা সংস্থা পিটিআই ও সাউথ ক্যারোলাইনার দ্যা স্টেট পত্রিকাসহ বেশকিছু গণমাধ্যমে গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপির উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের ডেইলি মেইল খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপির দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে অশুভ উদ্দেশ্য হিসেবে আখ্যায়িত করেছে দলটির নেতা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হলো সরকারের নীলনকশার অংশ। এর মধ্য দিয়ে তারা খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।’

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী যদি কোনো ব্যক্তি অভিযুক্ত হন এবং দুই বছর বা তারও বেশি শাস্তি হিসেবে তাকে জেল দেয়া হয় তাহলে তিনি বৈধ প্রার্থী হতে পারেন না।

এছাড়া বার্তা সংস্থা পিটিআই’র খবরে বলা হয়েছে, বর্তমান কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার তিন আসনে মনোনয়নই বাতিল করা হয়েছে। দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার কারণ দেখিয়ে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

খালেদার মনোনয়ন বাতিলে যা বলছে বিশ্বমিডিয়া

আপডেট সময় ০৮:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮