ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

‘আ’লীগের অনেক দণ্ডিত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ’

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের অনেক দণ্ডিত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তবে আওয়ামী লীগের ‘দণ্ডিত’ কোন কোন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়েছে, তা বলতে পারেননি বিএনপির এ নেতা।

রিজভী বলেন, স্বাক্ষর না করা সত্ত্বেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র কীভাবে বৈধ হয় সে বিষয়ে প্রশ্ন তোলেন রিজভী।

তিনি বলেন, বলা হয়েছে-সৈয়দ আশরাফের মনোনয়নপত্রে টিপসই দেয়া হয়েছে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় অচেতন হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন।

বিএনপির এ নেতা বলেন, কেউ বিদেশে অবস্থান করলে তার স্বাক্ষর কিংবা টিপসই সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ অ্যাম্বাসির একজন ফার্স্ট সেক্রেটারি কর্তৃক সত্যায়িত করতে হবে, যার মর্যাদা হবে প্রথম শ্রেণির একজন ম্যাজিস্ট্রেটের সমমানের।

‘এ ধরনের কর্মকর্তা দিয়ে সত্যায়িত হয়নি সৈয়দ আশরাফের মনোনয়নপত্র। তার মনোনয়নপত্র নোটারি করা হয়েছে বাংলাদেশে, যা আইনসিদ্ধ নয়।’

রিজভী বলেন, লক্ষীপুর-৩ আসনে বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল কাগজপত্র ও অন্যান্য তথ্য দাখিল না করলেও তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।

এ বিষয়ে নিউজ করতে গেলে তিনি সাংবাদিকদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

১৬ নভেম্বর উদ্বোধন: নতুন রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর

‘আ’লীগের অনেক দণ্ডিত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ’

আপডেট সময় ০১:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮