ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

অনলাইনে তুরস্কের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘জান্নাত’

আকাশ বিনোদন ডেস্ক:

বাংলায় ডাবিংকৃত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তুরস্কের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘জান্নাত’। ১৪ অক্টোবর থেকে এটিএন বাংলায় নিয়মিত সম্প্রচার হচ্ছে এটি।

মেগা সিরিয়ালটি শুরু থেকেই দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলেছে। শুধু তাই নয়, এটি অনলাইনে প্রকাশ করার জন্য প্রচুর অনুরোধও আসছে সংশ্লিষ্টদের কাছে। এমনটাই জানিয়েছে বাংলাদেশে সিরিয়ালটির পরিবেশনা প্রতিষ্ঠান ভিথ্রি।

দর্শকদের সেই চাহিদার কথা মাথায় রেখে টিভিতে প্রচারিত পর্বগুলো প্রকাশ করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। এ উপলক্ষে ১ ডিসেম্বর রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরএফএল প্লাস্টিকের বিপণন প্রধান এস এম আরাফাতুর রহমান, রিগ্যাল ফার্নিচারের বিপণন প্রধান দেবাশীষ সরকার, পরিবেশনা প্রতিষ্ঠান ভিথ্রি’র সিইও মুশফিকুর রহমান মঞ্জুসহ ‘জান্নাত’-এর ডাবিং শিল্পীরা।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি ডেইলি সোপ ‘জান্নাত’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘সুরেজ ফিল্ম’। নির্মাণ করেন সাদুল্লাহ জেলেন। প্রচারিত হয় তুরস্কের শীর্ষস্থানীয় চ্যানেল ‘এটিভি’-তে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

অনলাইনে তুরস্কের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘জান্নাত’

আপডেট সময় ১১:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮