ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

তুরস্কে আটকা পড়েছে ২ হাজার বাংলাদেশি

অাকাশ নিউজ ডেস্ক:

তুরস্কে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে মানবিক সংকটের আশঙ্কা করছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী। সেখানে প্রায় দুই হাজার বাংলাদেশি আটকে পড়েছে। আটককেন্দ্র থেকে মুক্তি পেয়ে তাদের কেউ কেউ আবার অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। গতকাল মঙ্গলবার ঢাকায় সরকারি এক তথ্য বিবরণীতে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে ইউরোপ গমনেচ্ছু বাংলাদেশিদের এ ধরনের অবৈধ অভিবাসনের ঝুঁকির বিষয়ে আরো সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রাষ্ট্রদূত জানান, তুরস্কে বাংলাদেশ দূতাবাস ও ইস্তাম্বুলের বাংলাদেশ কনসু্যুলেট জেনারেলের হিসাব অনুযায়ী দেশটিতে আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় দুই হাজার। এতে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। যারা অবৈধভাবে তুরস্কে অবস্থান করছে অথবা যারা তুরস্কের ডিটেনশন  সেন্টার থেকে ছাড়া পাচ্ছে, তাদের অনেকে আবার ইউরোপ যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টাকালে মৃত্যুমুখে পতিত হচ্ছে। এদের অনেকেই তুরস্কে সক্রিয় মানবপাচারকারী দলের প্রলোভনে পড়ে সর্বস্ব খুইয়েছে। সম্প্রতি ইস্তাম্বুলে একজন বাংলাদেশি মারাও গেছে।

রাষ্ট্রদূত আরো জানান, বাংলাদেশি নাগরিকরা তুরস্কে সক্রিয় বিভিন্ন সংঘবদ্ধ সংগঠনের খপ্পরে পড়ে টাকার লোভে সন্ত্রাসমূলক কার্যক্রমে জড়িত হচ্ছে। সম্প্রতি তুরস্কে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় উজবেক ও কিরগিজ নাগরিকদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

তুরস্কে আটকা পড়েছে ২ হাজার বাংলাদেশি

আপডেট সময় ০৩:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭