ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাফনের আগে উপজেলা ছাত্রলীগের সভাপতি হলেন রিফাত

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হোসেন মাহমুদ রিফাতকে তার মৃত্যুর পর উপজেলা সভাপতি ঘোষণা করা হয়েছে। ব্রেইন স্ট্রোকে মারা যান রিফাত। কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম শনিবার রামুতে রিফাতের জানাজায় তাকে রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি ঘোষণা করেন।

তিনি বলেন, যতোদিন রামু উপজেলা ছাত্রলীগের কমিটি হবে না, ততোদিন রিফাত উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে থাকবেন। এ ঘোষণার পরপর জানাজায় উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

প্রসঙ্গত, গত ৩ বছর ধরে কক্সবাজারের রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন রিফাত। স্থানীয় আওয়ামী লীগ ও দলীয় সংসদ সদস্যের কোন্দলের কারণে রামু উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করতে পারছিল না জেলা ছাত্রলীগ।

জীবদ্দশায় না হলেও মৃত্যুর পর রিফাতকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ঘোষণা করা হয়। আর এজন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রামুবাসী।

রিফাত কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি রামু উপজেলা ছাত্রলীগের বিগত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিন বছর আগে সেই আহ্বায়ক কমিটি ভেঙে দিলেও রামু আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্যের কোন্দলের কারণে নতুন কমিটি ঘোষণা করতে পারেনি জেলা ছাত্রলীগ।

গত ১৬ আগস্ট হঠাৎ নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকে মারা যান রিফাত। তার মা শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে আসার পর বিকালে রামু স্টেডিয়ামে জানাজা শেষে রিফাতকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

রিফাতের জানাজায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মেদ জয়, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের ও সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাফনের আগে উপজেলা ছাত্রলীগের সভাপতি হলেন রিফাত

আপডেট সময় ০৫:১৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭