ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেট-২: ইলিয়াসপত্নী লুনা ও ছেলের তথ্য গোপনের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের বিরুদ্ধে তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দেয়ার অভিযোগ ওঠেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছেন জেলা তরুণ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও ওসমানীনগরের তাজপুর দুলিয়ারবন এলাকার মৃত গোলাম আজিজের ছেলে মো. সমর আলী।

সমর আলী নিজেই যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। নির্বাচনে অংশ নিতে তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে প্রার্থী হয়েছেন। আইনানুসারে তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী আবরার ইলিয়াস অর্ণবের বয়স ও পেশাসংক্রান্ত তথ্যে মিথ্যার আশ্রয় নিয়েছেন। এমতাবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রার্থীদ্বয়ের মনোনয়নপত্রের সব তথ্যাদি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

এ ব্যাপারে সিলেট-২ আসনের সাবেক এমপি বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াছ আলীর স্ত্রী ও চেয়াপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা যুগান্তরকে বলেন, আমরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছি। তারা অবশ্যই যাচাই-বাছাই করবে। সুতরাং, আলতু-ফালতু কে-কী অভিযোগ করল, সেটা আমাদের দেখার বিষয় নয়।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা কাজী এম এমদাদুল ইসলাম যুগান্তরকে বলেন, বাছাইয়ের দিন বিষয়টি খতিয়ে দেখব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেট-২: ইলিয়াসপত্নী লুনা ও ছেলের তথ্য গোপনের অভিযোগ

আপডেট সময় ১০:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮