ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ঢাকায় কারাবন্দি ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ভোলায় গ্রেফতারি পরোয়ানা

অাকাশ জাতীয় ডেস্ক:

কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ব্যারিস্টার মইনুল হোসেন ভোলায় সশরীরে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ভোলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিক আহম্মেদ এ আদেশ দেন।

গত ২২ অক্টোবর ভোলা মহিলা ক্লাবের সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন।

বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টির চরিত্র নিয়ে বিরূপ মন্তব্য করায় সংক্ষুব্ধ হয়ে ভোলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়েছিল।

মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল তদন্তের নির্দেশ দেন।পরে তদন্ত কর্মকর্তার রিপোর্টের প্রেক্ষিতে ব্যারিস্টার মইনুলকে ভোলায় এসে ১৮ নভেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয় ।

কিন্তু আসামি ঢাকায় কারাগারে বন্দি থাকায় ১৮ নভেম্বর ধার্যকৃত তারিখে আসামি হাজির না হলে পরবর্তী তারিখ ২৯ নভেম্বর ধার্য করার পাশাপাশি সমন জারি করেন।

বৃহস্পতিবার ব্যারিস্টার মইনুল আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষে আইনজীবী হিসেবে সোহেব মামুনের পাশাপাশি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মাকসুদুর রহমান, অ্যাডভোকেট আবুল কাসেম, অ্যাডভোকেট মাহামুদুল হক লিটু, অ্যাডভোকেট জয়ন্ত বিশ্বাস, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী, অ্যাডভোকেট মেজাবাউল আলম, অ্যাডভোকেট ফিরোজ শাহসহ কমপেক্ষ ২০ জন আইনজীবী।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

ঢাকায় কারাবন্দি ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ভোলায় গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ০৯:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮