ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

বিয়ে উপলক্ষে এ কেমন নির্দেশনা প্রিয়াংকার!

আকাশ বিনোদন ডেস্ক:

দরজায় কড়া নাড়ছে প্রিয়াংকা-নিকের বিয়ে।

ইতিমধ্যে চোপড়া ও জোনাস পরিবারে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সাজানো হচ্ছে যোধপুরের উমেদ ভবন।

জানা গেছে, দীপিকা ও রণবীরের পথ ধরেই হাঁটছেন নিক-প্রিয়াংকা। আনুশকা, দীপিকাদের মতো সুদূর ইতালিতে গিয়ে বিয়ের পিঁড়িতে না বসলেও নিরাপত্তার ব্যাপারে একইরকম সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াংকা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, ভারতীয় বধুকে বরণ করে নিতে নিকের সঙ্গে এসেছেন জো জোনাস, সোফি টার্নার ইতিমধ্যে যোধপুরে হাজির হয়েছেন।

আর সেই সময় থেকেই নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে দেয়া হয়েছে উমেদ প্রাসাদ। গোটা যোধপুর জুড়েই নাকি এই নিরাপত্তার রেশ কোথাও না কোথাও দেখা যাচ্ছে।

রিপোর্টে প্রকাশ, প্রিয়াংকা-নিকের বিয়ের জন্য উমেদ ভবনের নিরাপত্তা রক্ষীদের ইতিমধ্যেই ৫ দিনের ছুটিতে পাঠানো হয়েছে।

বিয়ের অনুষ্ঠানে অতিথি ভিন্ন শুধুমাত্র প্রিয়াংকার নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীরাই উপস্থিত থাকবেন।

প্রিয়াংকার কড়া নির্দেশ, দায়িত্বে থাকাকালীন কোনো নিরাপত্তারক্ষীরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না।

যোগাযোগ রক্ষার্থে তাদেরকে দেওয়া হবে ক্যামেরা ও ইন্টারনেট সংযোগবিহীন সাধারণ মানের মোবাইল দেওয়া হবে।

উমেদ ভবনের ক্যাটারিং কর্মীদের জন্যও সেই একই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

বিয়ের অতিথিদের জন্য রয়েছে আরও কড়া নিদের্শ। প্রিয়াংকার নিদের্শনা অনুযায়ী, অনুষ্ঠানের অতিথিরা কোনো স্মার্টফোন নিয়ে ঢুকতে পারবেন না।

অনুষ্ঠানের কোনো ছবিও তোলা যাবে না বলে নির্দেশ রয়েছে।

পুরো উমেদ ভবন জুড়ে লাগানো হয়েছে জ্যামার। কেউ যাতে কোনোভাবে প্রিয়াংকা-নিকের ছবি তুলে ইন্টারনেটে না ছড়াতে পারে।

কেন এতো কঠোর নিদের্শনা সে প্রসঙ্গে ভারতীয় মিডিয়াসহ বলিমহলে যে খবর রটেছে তাহলো – দুটি মার্কিন এবং একটি ভারতীয় ম্যাগাজিন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াংকা।

ফলে বিনা অনুমতিতে এই হাইপ্রোফাইল বিয়ের কোনো ছবি বাইরে আসবে না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দীপ-রণবীরের বিয়েতেও এমন নিরাপত্তা নেয়া হয়েছিল। তবু ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সেই বিয়ের কিছু দৃশ্য দূর থেকে ক্যামেরায় ধারণ করে ফাঁস করে দেয়।

যদিও এটি ছাড়া আর কোনো ছবি নির্দিষ্ট সময় পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে এসে পৌঁছায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বিয়ে উপলক্ষে এ কেমন নির্দেশনা প্রিয়াংকার!

আপডেট সময় ০৪:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮