ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় নিরাপদ পানি বিষয়ক গোলটেবিল বৈঠক বৃহস্পতিবার

অাকাশ জাতীয় ডেস্ক: 

নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নিরাপদ পানি সরবরাহে বেসরকারি খাতের চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল ২৯ নভেম্বর রাজধানীর ‘দি ওয়েস্টিন’ ঢাকায় “এসডিজি ৬ মাল্টিসেক্টরাল ডায়লগ অন সেইফ ওয়াটার” শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে ইউনিলিভারের ব্র্যান্ড পিউরইট এবং ইউএনডিপি বাংলাদেশের ইনোভেশন হাব।

এক গবেষণায় দেখা যায়, দেশের ৯৭ শতাংশ লোক পানির সুবিধা পাচ্ছে। তবে এর মধ্যে ৬০ শতাংশের কাছেই যাচ্ছে অনিরাপদ পানি।

এক্ষেত্রে বাংলাদেশে নিরাপদ এবং মানসম্মত খাবার পানির সমস্যা সমাধানে বেসরকারি খাত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এছাড়া পণ্য ও সেবার বিকাশ এবং সাপ্লাই চেইন উন্নত করার মাধ্যমে নিরাপদ পানি সরবরাহে বিনিয়োগ বেসরকারি খাতের জন্য ঝুঁকি কমাতে এবং মুনাফা অর্জনে সহায়ক।

এমতাবস্থায় সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানি নিশ্চিত করতে পিউরইটের অঙ্গীকার এবং সমন্বিত উন্নয়নে ইউএনডিপি’র প্রচেষ্টার অংশ হিসাবে এ বৈঠকের আয়োজন করা হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং আইএনজিওগুলো বাংলাদেশে নিরাপদ পানি নিয়ে কি ধরনের কাজ করছে এবং আগামী দিনগুলোতে কি ধরনের কাজ করা প্রয়োজন সেগুলোই তুলে ধরাই এ বৈঠকের উদ্দেশ্য।

ইউনিলিভার, ইউএনডিপি ছাড়াও রহিম আফরোজ, ডাচ বাংলা ব্যাংক, কোকা-কোলা, ডিবিএল গ্রুপ, ওয়াটারসাইড বাংলাদেশ, ইউএন ওমেন, আনোয়ার গ্রুপ, বুয়েট, রিনাইসেন্স গ্রুপ, এইচ অ্যান্ড এম এবং পিডব্লিউওসি’র নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করবেন।

আলোচকদের সুপারিশ অনুযায়ী সবার জন্য নিরাপদ পানি সুনিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব স্থাপনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকায় নিরাপদ পানি বিষয়ক গোলটেবিল বৈঠক বৃহস্পতিবার

আপডেট সময় ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮