ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আহমেদ আযমের কপাল পুড়ছে?

অাকাশ জাতীয় ডেস্ক:

বাসাইল ও সখীপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৮ আসনে ভোটে লড়ার স্বপ্ন ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের। তবে বিএনপি জেলার সাতটি আসনে প্রার্থী দিলেও এটি ফাঁকা রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে ঐক্যফ্রন্টে জোটের শরিক আবদুল কাদের সিদ্দিকীকে দেয়ার জন্যই রাখা হয়েছে আসনটি।

কাদের সিদ্দিকী ১৯৯১ এবং ১৯৯৬ সালে এই আসন থেকে নৌকা নিয়ে লড়াই করেন। তবে দলের সঙ্গে সম্পর্ক ছেদ করে কৃষক শ্রমিক জনতা লীগ করার পর ২০০১ এবং ২০০৮ সালে এই দলের হয়েই ভোটে লড়েন। এবার তিনি বিএনপির শরিক।

এই আসনটিতে বিএনপি প্রার্থী না দেয়ায় স্পষ্ট হয়ে গেছে যে, সেখানে ছাড় দেয়া হচ্ছে। যদিও কাদের সিদ্দিকী শেষ পর্যন্ত প্রার্থী হতে পারবেন কি না, এ নিয়ে সংশয় আছে। কারণ খেলাপি ঋণের কারণে তার প্রার্থিতা বাতিল হয়েছে একবার। আর তিনি ঋণ পুনঃসফসিল করেছেন কি না, সেটি এখনও জানা যায়নি।

জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা ঢাকা টাইমসকে বলেন, ‘টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটি আসনে দুইজন করে মোট ১৪ জনকে চিঠি দেওয়া হয়েছে। তবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে এখনও ঘোষণা করা হয়নি। বিষয়টি আজ জানা যাবে।’

যারা পেয়েছেন বিএনপির চিঠি

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সুলতান সালাউদ্দিন টুকু ও শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মাইনুল ইসলাম ও লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লুৎফর রহমান মতিন ও আব্দুল হালিম, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে গৌতম চক্রবর্তী ও নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাইদুল ইসলাম খান পেয়েছেন মনোনয়নের চিঠি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আহমেদ আযমের কপাল পুড়ছে?

আপডেট সময় ০৩:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮