ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

ঐক্যফ্রন্টের ডাক ফেরালেন তিনি

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচনে শেরপুরে-১ (সদর) আসনে নির্বাচন করতে বিএনপিকে নিয়ে গঠন করা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার গুঞ্জন ছিল জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিনের। তবে দলের মনোনয়নের চিঠি পাওয়ার পর সেই পথে আর যাচ্ছেন না তিনি।

ঢাকা টাইমসকে ইলিয়াস বলেন, ‘এই আসন থেকে মহাজোট থেকে নির্বাচন না করে ঐক্যফ্রন্টে যোগদানের কথা ছিল। এই নিয়ে বিএনপি ও গণফোরামের কেন্দ্রীয় একাধিক নেতৃস্থানীয় নেতার সাথে কথাও হয়েছিল। তবে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করতে রাজি না হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে-এমন নয়। ক্ষমতাসীন দল সেখানে প্রার্থী করেছে বর্তমান সংসদ সদস্য আতিউর রহমান আতিককে। যদিও ইলিয়াস আশাবাদী, আসনটিতে তিনি ছাড় পাবেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মধ্যে এই আসনের ব্যাপারে কথা হয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যানের উপর আস্থা রেখেই লাঙ্গল পেতে মনোনয়নপত্র দাখিল করেছি।’

এই আসন থেকে আতিক ১৯৯৬ সাল থেকে টানা জিতে এসেছেন। যদিও ১৯৯১ সালে সেখানে জিতেছিলেন জাতীয় পার্টির জাতীয় পার্টির শাহ বারী চৌধুরী।

তবে এবার আতিক দলের ভেতরের বিরোধিতায় পড়েছেন। তার মনোনয়ন বাতিলের দাবিতে এলাকায় বিক্ষোভও করেছে নিজ দলের একাংশের নেতা-কর্মীরা। তবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানুর অনুসারীদের পাশাপাশি রাজপথে এসে শক্তি দেখিয়েছেন আতিকের হাজার হাজার অনুসারী।

ছানু ঢাকা টাইমসকে বলেন, ‘শেরপুরের তিন লাখ ৬০ হাজার ভোটার আতিকের মনোনয়নকে মানে না। তাই এই মনোনয়নের পরিবর্তন আমরা চাই। শেরপুরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মানুষ মাথায় কাফনের কাপড় পড়ে আমরণ অনশন শুরু করেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

ঐক্যফ্রন্টের ডাক ফেরালেন তিনি

আপডেট সময় ০৩:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮