ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

খালেদার আসনে বিকল্প ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। বিএনপি প্রধান নির্বাচনে অংশ নিতে না পারলে বিকল্প প্রার্থী হবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুর সোয়া একটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এছাড়া একই আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনোনয়নপত্র জমা দেবেন।

আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে সাধারণত নির্বাচন করেন দলটির প্রধান খালেদা জিয়া। এর আগে আসনটি থেকে খালেদা জিয়া টানা তিনবার (৯৬, ২০০১ এবং ২০০৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তার নামে দলীয় মনোনয়ন কেনা হয়েছিল এই আসনসহ ফেনী-১ ও বগুড়া-৭ আসনে। তবে দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্ত কারও পক্ষে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে গতকাল উচ্চ আদালতের আদেশের পর খালেদা জিয়ার বদলে অন্য কাউকে বিকল্প প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিএনপি। সে অনুযায়ী মির্জা ফখরুল বগুড়া-৬ আসনে এবং দলের সিনিয়র নেতা আব্দুল আউয়াল মিন্টু ফেনী-১ আসনে নির্বাচন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে রাষ্ট্রপক্ষের করা আপিলে তার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি প্রধানের সাত বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন থেকে কারাগারে আছেন বিএনপি প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

খালেদার আসনে বিকল্প ফখরুল

আপডেট সময় ০২:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮