ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপি নেতা ডা. জাহিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি ও ফৌজদারি মামলায় বিচারিক আদালতে দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, হাইকোর্টের এমন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

এদিকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপি সমর্থিত চিকিৎসক নেতা ডা. এজেডএম জাহিদ হোসেনের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত সদস্যের আপিল বিভাগ আজ বুধবার সকালে এ আদেশ দেন।

ফলে দুর্নীতি মামলায় দণ্ডিত ডা. জাহিদের আবেদন খারিজ হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আর থাকল না।

দুর্নীতির অভিযোগে প্রাপ্ত সাজা (কনভিকশন অ্যান্ড সেনটেন্স) স্থগিত চেয়ে ডা. এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপির পাঁচ নেতার করা আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে গতকালই সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল করেন ডা. এজেডএম জাহিদ হোসেন।

আদালতে ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও খায়রুল আলম চৌধুরী। এ ছাড়া দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপি নেতা ডা. জাহিদ

আপডেট সময় ০২:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮