ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়াসহ অনেকের প্রমাণ করতে হবে তারা নির্দোষ: তোফায়েল আহমেদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়ার নির্বাচন করতে পারা, না পারা এটা আদালতের বিষয়। খালেদা জিয়ার মতো ভোলা-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী হাফিজ ইব্রাহিমসহ অনেকের প্রমাণ করতে হবে তারা নির্দোষ বা তাদের সাজা স্থগিত করা হয়েছে। এটা আদালতের বিষয়।

মঙ্গলবার বিকালে ঢাকা থেকে বরিশাল হয়ে ভোলায় আসার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় পথে পথে শত শত মানুষ তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সংবিধানের ৬৬ এর ২ এর গ ধারা অনুসারে দুই বছরের বেশি যাদের সাজা হয় বা তাদের সাজা সুপ্রিমকোর্ট যদি মওকুপ না করে বা স্থগিত না করে, তবে তারা নির্বাচন করতে পারবেন না।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১০ বছর ভোলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোলার মানুষ শান্তিতে ছিল। সেই পরিবেশ অব্যাহত রয়েছে। এ সময় বাণিজ্যমন্ত্রী তার দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন। মিছিল-মিটিং না করার জন্যও বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ অপর যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদা জিয়াসহ অনেকের প্রমাণ করতে হবে তারা নির্দোষ: তোফায়েল আহমেদ

আপডেট সময় ১১:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮