ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

বঙ্গবন্ধুর স্নেহধন্য অনেকেই আজ হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর স্নেহধন্য অনেকেই আজ হীনস্বার্থ চরিতার্থের জন্য জাতির পিতার হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আন্দোলনে ব্যর্থ, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি তাদের অস্তিত্ব রক্ষায় নির্বাচনে অংশ নিতে বাধ্য হচ্ছেন।

মঙ্গলবার বিকালে যমুনা নদীবেষ্টিত কাজিপুরের দুর্গম অঞ্চল চরগিরিশে দিনভর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে সোমবার রাতে তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে বিনয়ের সঙ্গে নৌকা মার্কায় ভোট চাইতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

তিনি সিরাজগঞ্জ সদরসহ ৬টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেছেন, আওয়ামী লীগে কোনো অনৈক্য নেই। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের মার্কা নৌকা, শেখ হাসিনার মার্কা নৌকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় বার্তা নিয়ে ঘরে ফিরতে হবে। এর কোনো বিকল্প নেই।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সমাবেশে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, বিমল কুমার দাস, মোস্তফা কামাল খানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি ১৪ দলের শরিক অন্যান্য দলের নেতাদের সঙ্গে বৈঠক করে মহাজোটের মনোনীত প্রার্থীর পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদার, আবু বকর ভুইয়া প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মন্ত্রী বলেন, নির্বাচন শুরু হয়ে গেছে, ঘরে ঘরে ভোট চাইতে এখন থেকেই মাঠে নামতে হবে। কেউ রিকশায় ঘুরে ভোট চাইবেন না, হেঁটে ভোটাদের দ্বারে দ্বারে যেতে হবে। সদর আসনের কেউ আমার কাজিপুরেও যেতে পারবেন না, এ আসনের নেতাকর্মী অন্য আসনে গিয়ে নৌকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। মুন্নার সঙ্গে গাদ্দারি করবেন না। যিনি যে এলাকার ভোটার তিনি সেই এলাকায়ই ভোট চাইবেন। প্রয়োজনে সদর আসনের বাড়ি বাড়ি যাব আমি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

বঙ্গবন্ধুর স্নেহধন্য অনেকেই আজ হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন: নাসিম

আপডেট সময় ১০:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮