ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

মঙ্গলে পৌঁছাল নাসার মহাকাশ যান

আকাশ আইসিটি ডেস্ক:

দীর্ঘ ছয় মাসের যাত্রা শেষে লাল গ্রহ মঙ্গলে পৌঁছালো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান ‘ইনসাইট’। নির্ধারিত দিনেই মঙ্গলে পৌঁছে গেল ‘ইনসাইট’। ২৬ নভেম্বর মার্কিন সময় দুপুর তিনটা নাগাদ ‘ইনসাইট’ মঙ্গলের মাটি স্পর্শ করে বলে জানাচ্ছেন নাসার গবেষকরা।

মঙ্গলে কম্পনের মাত্রা কেমন? মঙ্গলের ত্বক কি কখনও প্রাণধারণের উপযুক্ত ছিল? কীভাবে তৈরি হল মঙ্গলে পাথরের স্তর? এসব রহস্যভেদেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে চলতি বছরের ৫ মে মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেয় ‘ইনসাইট’।

‘ইনসাইটে’রয়েছে ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্রের তৈরি ‘সিস’ যা মঙ্গলের কম্পনের মাত্রা পরিমাপ করবে। রয়েছে জার্মান এরোস্পেস সেন্টারের তৈরি এইচপি থ্রি যন্ত্র যা মঙ্গলের অভ্যন্তরে ১৬ ফুট পর্যন্ত পৌঁছে যাবে।

মঙ্গলের পাথরের স্তরে তাপমাত্রার পরিবর্তন, তেজষ্ক্রিয়তা পরিমাপ করবে এই এইচপি থ্রি যন্ত্র। মঙ্গলের ভিতরে কোনও তরল পদার্থ আছে কি না তা পরীক্ষা করবে রাইস নামের একটি যন্ত্র।

২০২০ সালে একটি রোভার মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হবে। সেই অভিযানের অংশ হিসেবেই কাজ করবে এই ‘ইনসাইট’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

মঙ্গলে পৌঁছাল নাসার মহাকাশ যান

আপডেট সময় ০৬:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮