অাকাশ জাতীয় ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটানিং অফিসার এস এম মাহফুজুর রহমানের হাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নপত্র জমা শেষে দলীয় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেন।
এর আগে ২৫ নভেম্বর সকালে তার পক্ষে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এবার দুটি আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন মহাজোটের এ শীর্ষ নেত্রী।
এ দুটি আসনে বহুদিন ধরে তিনি নির্বাচন করে আসছেন।
গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নির্বাচনী এলাকার একটি।
এটি জাতীয় সংসদের ২১৭নং আসন। আসনটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত।
উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসন বঙ্গবন্ধুর জন্মস্থান ও রংপুরের পীরগঞ্জ আসনটি শেখ হাসিনার শ্বশুরবাড়ির আসন।
দশম জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে এমপি হয়েছিলেন শেখ হাসিনা।
নবম সংসদ নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসনগুলো হল-গোপালগঞ্জ-৩, রংপুর-৬ ও বাগেরহাট-১।
তার আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা লড়েন চারটি আসনে। এগুলো হল-গোপালগঞ্জ-৩, বাগেরহাট-১, নড়াইল-২ ও রংপুর-৬। এর মধ্যে ওই নির্বাচনে প্রথম তিনটিতে জয়লাভ করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 




















