ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা

মাশরাফির মনোনয়ন ঘোষণা আ.লীগের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিশ্চিত করেন, তিনি নৌকা প্রতীকে ওই আসন থেকে প্রার্থী হচ্ছেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান আওয়ামী লীগ নেতা। জানান, ওই আসনের বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির হাফিজুর রহমান জোটের স্বার্থে ত্যাগ স্বীকার করেছেন।

চলতি বছরের ২৯ মে নৌকা প্রতীকে মাশরাফির নির্বাচন করার সম্ভাবনার বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর গত ১০ নভেম্বর জানানো হয় মাশরাফির পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেবেন আরেক ক্রিকেটার সাকিব আল হাসানও।

তবে সাকিবকে খেলা চালিয়ে যেতে বলেন প্রধানমন্ত্রী। আর মাশরাফি ফরম নেন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে। সেদিনই নিশ্চিত হয়ে গিয়েছেল, তাকে নড়াইল-২ আসনে নৌকা মার্কার প্রার্থী করা হচ্ছে।

এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোট ১৬ জন নেতা। পাশাপাশি ছিলেন ২০১৪ সালে আওয়ামী লীগের ছাড়ে সংসদ সদস্য হওয়া ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানও। যদিও মাশরাফি আসার পর সবাই বুঝে যান কেউ পাবেন না প্রতীক।

ওবায়দুল কাদের বলেন, ‘নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাশরাফি। তিনিই নৌকা নিয়ে লড়বেন।
ওয়ার্কার্স পার্টির বর্তমান সংসদ সদস্যের কী হবে- এমন প্রশ্নে আওয়ামী লীগ নেতা বলেন, ‘ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। উনি এই আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন।’

কাদের জানান, তিনি নিজে নোয়াখালী-৫ আসনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ আসনে প্রার্থী হবেন। আর দলের অন্য কোনো নেতা একাধিক আসনে দাঁড়াবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির

মাশরাফির মনোনয়ন ঘোষণা আ.লীগের

আপডেট সময় ০৫:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮