ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

সবাইকে পার্টির স্বার্থে কাজ করতে হবে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সবাইকে পার্টির স্বার্থে কাজ করতে হবে। ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে। জাতীয় পার্টি আবার জেগে উঠেছে। দলের স্বার্থে তিনি যাকে মনোনয়ন দেবেন, সে-ই মনোনয়ন পাবেন।’ এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করার ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

এরশাদ বলেন, ‘এবার জাতীয় পার্টির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন বিক্রি হয়েছে। এটা আমার পার্টির জন্য, আমাদের সবার জন্য সুখবর।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি ৩০০ আসনে প্রার্থীদের যাচাই-বাছাই করেছি। এখানে আর কারো কোনো দায়িত্ব নেই। অন্যদের জবাবদিহি করতে হবে না। আমি দেখতে চাই, ৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।’

এরশাদ বলেন, ‘এ পার্টির জন্য আমার চেয়ে বেশি দুঃখ-কষ্ট কেউ সহ্য করে নাই। এখনো মামলা আছে আমার, একটা দিনও মুক্ত মানুষ ছিলাম না। এখনো নই।’

এ সময় দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘তরুণরাই পার্টিকে এগিয়ে নেবে।’ এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, পরিকল্পনা অনুযায়ী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

সবাইকে পার্টির স্বার্থে কাজ করতে হবে: এরশাদ

আপডেট সময় ০৪:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮