অাকাশ জাতীয় ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজা স্থগিত ও জামিন চেয়ে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার এই আবেদন করা হয়।
খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ড স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। একইসঙ্গে এ মামলায় জামিনও চাওয়া হয়েছে।
এর আগে এ মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন।
গত ৩০ অক্টোবর এ মামলায় বিএনপি চেয়ারপারসনের সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।
আকাশ নিউজ ডেস্ক 




















