ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

আইওএস আপডেটের সময় আইফোন বিস্ফোরণ

আকাশ আইসিটি ডেস্ক:

সফটওয়্যার আপডেট নেয়ার সময় আইফোন-১০ এ বিস্ফোরণ ঘটেছে। দুর্ঘটনাটি সম্পর্কে জানান ওয়াশিংটনের ফেডারেল ওয়ে শহরের বাসিন্দা রাহিল মোহাম্মদ। নিজের টুইট পোস্টে লেখন, আইওএস ১২.১ আপডেট নেয়ার সময় ফোনটি চার্জে ছিল।

রিস্টার্ট নেয়ার পর ফোনটি অনেক গরম হয়ে যায়। তাই হাতে নেয়ার পর মুহূর্তেই ফোনটি ফেলে দিই। এরপর এটি থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং আগুন ধরে যায়।

বিস্ফোরণের আগেই ফোনটির চার্জিং প্ল্যাগ খুলে ফেলা হয় জানিয়ে ওই ব্যক্তি বলেন, অ্যাপলের অফিসিয়াল চার্জারই ব্যবহার করেছিলেন তিনি। জানুয়ারিতে ফোনটি কেনার পর এতদিন পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই কাজ করছিল।

তার টুইটের জবাবে অ্যাপল সাপোর্ট জানিয়েছে, এটা আইফোন ১০-এর প্রত্যাশিত আচরণ নয়। দ্রুতই সমস্যাটির সমাধান করা হবে। ত্র“টি শনাক্তে তারা রাহিল মোহাম্মদের বিস্ফোরিত ফোনটিও দেখতে চেয়েছে। আইফোন ১০ বাজারে ছাড়া হয় গত বছরের নভেম্বরে। এ পর্যন্ত ফোনটি নিয়ে খুব বেশি অভিযোগ পাওয়া যায়নি।

এর আগে গত আগস্টে চীনের সাংহাইয়ে চলন্ত গাড়ির মধ্যে আইফোন-৬ এর বিস্ফোরণ ঘটে। গাড়িতে থাকা ড্যাশক্যামে বিস্ফোরণের ভিডিওটি ধরা পড়ে। এতে দেখা যায়, গাড়ির ড্যাশবোর্ডে রাখা আইফোন-৬ এর মধ্যে হঠাৎ করেই আগুন ধরে যায়। এরপর অনেকাংশ গলে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

আইওএস আপডেটের সময় আইফোন বিস্ফোরণ

আপডেট সময় ১০:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮