ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

ভোটাধিকার বঞ্চিত করে আ’লীগ ক্ষমতায় এসেছিল: ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সুপ্রিমকোর্টে বলেছিল- ২০১৪ সালের নির্বাচন পরিস্থিতির আলোকে নিয়েছি, দ্রুতই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ড. কামাল আওয়ামী লীগের প্রতি প্রশ্ন রেখে বলেন, সরকার কি এতই হালকা হয়ে গেছে যে কোর্টে দাঁড়িয়ে এ ধরনের কথা বলতে পারে। দ্রুত মানে কি পাঁচ বছর?

শনিবার সুপ্রিমকোর্ট চত্বরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, আমরা বাংলাদেশের মানুষ দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলাম। আমরা দেশকে আবার পরাধীন বানাতে দিতে পারি না।

তিনি বলেন, এই দেশের মালিক জনগণ। তারা ভোটের মাধ্যমে দেশের শাসনক্ষমতা নির্ধারণ করবে। কিন্তু দেশের মানুষকে এই অধিকার থেকে বঞ্চিত করে ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

‘তারা কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা পরিস্থিতির আলোকে এই নির্বাচন নিয়েছি। আমরা দ্রুত সময়ের মধ্যে আরেকটি নির্বাচন দেব। পাঁচ বছর পেরিয়ে গেল। দ্রুত কথার অর্থ যে পাঁচ বছর তা আমরা জানতাম না’, বলেন ড. কামাল।

এজন্য ভাঁওতাবাজির মেডেল থাকলে তাদের দেয়া উচিত বলেও মন্তব্য করেন ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

ভোটাধিকার বঞ্চিত করে আ’লীগ ক্ষমতায় এসেছিল: ড. কামাল

আপডেট সময় ০৪:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮