ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীপিকার বিয়ের আংটির দাম কত জানেন?

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড সেনসেশন দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে হইচই এখনও থামেনি।শুরু হয়েছে মাস দুয়েক আগে।চলবে অন্তত হানিমুন পর্যন্ত।

এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত দীপিকার এনগেজমেন্ট রিং।এটির দাম নিয়ে চলছে নানা হিসেব নিকেশ।

লাল-সোনালি কাঞ্জিভরম পরে প্রথমে রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন, পরদিন পাঞ্জাবি বধূ সেজে বিয়ে করেন দীপিকা। পর পর দু’দিন ধরে ইটালিতে পরিণয়ে বাঁধা পড়েন দীপবীর৷

বিয়ের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের প্রথম ছবি দেন এই জুটি। এই ছবি প্রকাশ হওয়পার পর থেকে উচ্ছাসের শেষ নেই অনুরাগীদের৷

শুক্রবার আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ লাল শাড়ি, বড় নথ, সোনার ওড়না, গা ভর্তি গয়নায় দীপিকাকে দেখে খুশি তাঁর অনুরাগীরা। নজরে এসেছে দীপিকার বিয়ের আংটিটি।

বিয়েতে দীপিকার হাতে অনেকগুলি আংটি দেখা গিয়েছে। অনামিকায় ছিল এনগেজমেন্ট রিং।হিরে এবং প্ল্যাটিনামের মিশেলে তৈরি ওই আংটি দীপিকাকে উপহার দিয়েছেন রণবীর।

এটির দাম ১. কোটি ৩০ লাখ টাকা থেকে ২ কোটি ৭০ লাখ টাকা হতে পারে বলে দাবি করা হচ্ছে। কিন্তু, এ বিষয়ে স্পষ্ট করে এখনও পর্যন্ত কোনও কিছু জানা যায়নি।

বলিউড মহলে জল্পনা চলছে, সাম্প্রতিক অতীতে বলি নায়িকা সোনম কাপুর বিয়ে করেছেন দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজাকে।তাঁর এনগেজমেন্ট রিংয়ের দাম ছিল ৯০ লাখ টাকা।

এছাড়া গত বছর ডিসেম্বরে বিয়ে করেছিলেন বিরাট কোহলি এবং অনুশকা শর্মা। বিরাট বিয়েতে এক কোটি টাকা মূল্যের হিরের আংটি অানুশকাকে উপহার দিয়েছিলেন। সেই হিসেবে দীপিকা সবাইকে ছাপিয়ে গেলেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দীপিকার বিয়ের আংটির দাম কত জানেন?

আপডেট সময় ০২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮