ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সালাহ-ফিরমিনোর পাশে খেলাটা উপভোগ করি: মানে

আকাশ স্পোর্টস ডেস্ক:

গেল মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছে লিভারপুলে। খেলেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল; ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে তৃতীয় থেকে। এবারও ধারাবাহিকতা ধরে রেখেছে অলরেডরা। ইউরোপসেরা টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ইপিএলেও ঠিক একই অবস্থান।

এর নেপথ্য কারিগর মোহামেদ সালাহ, রবার্তো ফিরমিনো ও সাদিও মানে। এ ত্রয়ীর ডানায় চড়ে উড়ছে লিভারপুল। এতে ভীষণ খুশি মানে। অপর দুজনের সঙ্গে খেলাটা দারুণ উপভোগ করছেন তিনি।

আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশ সেনেগালের বড় তারকা মানে। গেল কয়েক মৌসুম ধরে সালাহ-ফিরমিনোর সঙ্গে জোট বেঁধে খেলছেন। সাফল্যও আসছে। বিষয়টি দারুণ উপভোগ করছেন তিনি, সালাহ-ফিরমিনো গ্রেট খেলোয়াড়। সত্যিই বলছি-তাদের পাশে খেলাটা সবসময় উপভোগ করি আমি। তারা সব কিছুই আমার জন্য সহজ করে দিয়েছেন।

এ সেনেগালিজ বলেন, হালের দুই সুপারস্টারের সঙ্গে আমার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মনে হচ্ছে নিমিষেই ওদের সঙ্গে সম্পর্কটা গড়ে উঠেছে। আমাদের দুর্দান্ত পারফরম্যান্সের এটিও অন্যতম কারণ।

তিনি বলেন, আমরা খুবই ঘনিষ্ঠ। আমরা একসঙ্গে খেলতে ভালোবাসি। গোল করাতে একে অপরকে পাস দিতে পছন্দ করি। তাদের পাশে খেলাটা সত্যিই অন্যরকম। সর্বোপরি আমাদের দলের অন্য সতীর্থরাও দারুণ ফ্রেন্ডলি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

সালাহ-ফিরমিনোর পাশে খেলাটা উপভোগ করি: মানে

আপডেট সময় ০৩:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮