ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীপিকা-রণবীরের বিয়ের নৌকার দাম কত?

আকাশ বিনোদন ডেস্ক:

দীপিকা-রণবীরের বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্তরা। নবদম্পতির ছবি দেখার অধীর আগ্রহে বসে রয়েছেন তারা।

যদিও এখন অবধি দীপবীর জুটির বিয়ের অনুষ্ঠানের দুটি ছবি ছাড়া আর কোনো ছবিই প্রকাশ্যে আসেনি।

আপাতত বিয়ের অনুষ্ঠানের নানা খবরে বিভোর হয়ে আছেন সিনেপ্রেমীরা।

তবে এ বিয়ের আলোচিত সব বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি উঠে এসেছে এর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা।

বলিসূত্রের খবর, বিয়েতে নিরাপত্তা খাতে দীপিকা-রণবীর খরচ করেছেন এক কোটি টাকা!

সে খবরে বিটাউনসহ সিনেপ্রেমীদের মধ্যে রীতিমতো হইচই পড়ে গেছে।

এর মধ্যে অন্য এক খবরে ডুবেছেন ভক্তরা।

জানা গেছে, বিয়ের পর রিসোর্টে ফেরার জন্য ‘দীপবীর’ নাকি একটি বিশেষ ভিনটেজ লুকের রাজকীয় নৌকা কিনেছেন। যার দাম পড়েছে চার কোটি টাকা!

কঙ্কনি রীতিতে বিয়ে সেরে এ নৌকা করেই রিসোর্টে ফিরেছেন নবদম্পতি।

সংবাদমাধ্যম ডেকান ক্রনিক্যালের খবর, দীপিকা-রণবীরের এ নৌ ভ্রমণকে সামনে রেখে কড়া নিরাপত্তাবেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে লেক কোমো।

দুদিন লেক কোমোর ধারে যাতে নৌকা নিয়ে কেউ পৌঁছতে না পারে, সে বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।

পাশাপাশি এ দুদিন পর্যটকদের কোনো রকম নৌকা ভাড়া দেয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুধু তাই নয়, বিয়েতে আমন্ত্রিত অতিথিরা ভেতরে ঢোকার সময় তাদের মোবাইল ক্যামেরায় বিশেষ স্টিকার লাগিয়ে দিয়েছেন নিরাপত্তারক্ষী। তাদের হাত বেঁধে দেয়া হচ্ছে রিস্ট ব্যান্ড।

ত্রয়োদশ শতকের পুরনো লেক কোমো ভিলা ও এর নয়ানাভিরাম হ্রদে চলছে শুধুই দীপবীর উপাখ্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দীপিকা-রণবীরের বিয়ের নৌকার দাম কত?

আপডেট সময় ০৩:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮