ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

অর্জুন কাপুর বনাম শাহরুখ খান

অাকাশ বিনোদন ডেস্ক:

যে সপ্তাহে অর্জুন কাপুরের ‘মুবারাকান’ মুক্তি পায়, তার পরের সপ্তাহেই মুক্তি পায় শাহরুখ খানের ‘যাব হ্যারি মেট সেজাল’-এর। তাই বলিউড-সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন, ‘যাব হ্যারি মেট সেজালে’র ডামাডোলে দ্বিতীয় সপ্তাহেই দর্শকশূন্যতায় ভুগবে ‘মুবারাকান’। কিন্তু হয়েছে তার উল্টোটা। যেখানে প্রথম সপ্তাহেই মুখ থুবড়ে পড়েছে শাহরুখের ছবি, সেখানে দ্বিতীয় সপ্তাহেও দর্শক হলে গেছেন অর্জুনের ছবি দেখতে। তাই শাহরুখ বনাম অর্জুন যুদ্ধে জিতে গেছেন অর্জুনই।

এত বড় তারকার বিরুদ্ধে জয়ের পর কীভাবে নিজের অনুভূতি প্রকাশ করবেন অর্জুন? বলিউড লাইফ ডটকমকে অর্জুন দিয়েছেন সেটারই জবাব। অর্জুন বলেছেন, ‘আমি মনে করি, অন্য কারো ছবির সঙ্গে নিজের ছবির তুলনা করা উচিত নয়। শুধু ছবি কেন, জীবনের অন্য কোনো ক্ষেত্রেও এটি করা উচিত নয়। চলচ্চিত্রে আমি কী করছি, কেমন কাজ করছি এবং আমার চলচ্চিত্র কেমন সাড়া জাগাচ্ছে—সেগুলোই আমার চিন্তার বিষয়। তবে যদি আপনাকে একান্তই তুলনা করতে হয়, তাহলে আপনার আগের চলচ্চিত্রগুলোর সঙ্গে বর্তমান চলচ্চিত্রের তুলনা করুন। নিজের আগের ছবির সঙ্গে বর্তমান ছবির তুলনা না করে অন্যের ছবির সঙ্গে তুলনা করাটা ঠিক নয়।’

‘মুবারাকানে’র অপ্রত্যাশিত সাফল্যে অর্জুন কাপুর বলেন, ‘আমি মনে করি, বর্তমান সময়ে চার সপ্তাহ ধরে সিনেমা হলে একটি ছবির চলতে পারাটা বিরল। তবে যদি আপনি ভালোবাসা এবং সমর্থন পান, তাহলে আপনি সব সময়ই খুশি থাকবেন, কারণ একটি ছবির পেছনে এই প্রত্যাশাই কাজ করে। আপনি চাইবেন, লোকজন বের হয়ে আসুক এবং গোটা পরিবার নিয়ে ছবি দেখুক ও মজা করুক। আমি মনে করি, বিনোদনটা এখন টাকার সঙ্গে সম্পর্কযুক্ত। তাই প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকেই দর্শককে খুশি করতে হয়। যদি গোটা ছবির মাধ্যমে আপনি দর্শকের সঙ্গে সংযুক্ত থাকেন, তাহলে দর্শকও আপনাকে সে ভালোবাসাটুকু ফিরিয়ে দেবে।’

বর্তমানে তিনটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন অর্জুন কাপুর। ডাক্কু সুলতানার বায়োপিকে অভিনয় করবেন অর্জুন কাপুর, যা এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে ‘সন্দীপ অর পিঙ্কি’ ও ‘ফেরার ও নমস্তে কানাডা’ শিরোনামে আরো দুটি চলচ্চিত্র রয়েছে অর্জুনের হাতে। দুটি ছবিই ২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

অর্জুন কাপুর বনাম শাহরুখ খান

আপডেট সময় ০৬:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭