ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশকে ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে সরকার: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে‌ছেন, দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী পথ অবলম্বন করে দেশকে এক ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। দেশকে বিএনপিশূন্য করাই যেন আওয়ামী শাসকগোষ্ঠীর এখন প্রধান লক্ষ্য।

তিনি বলেন, এ জন্য আওয়ামী শাসকগোষ্ঠী সমগ্র দেশটাকে বন্দীশালায় পরিণত করেছে। এই সরকারের হাত থেকে নারী নেত্রীরাও রেহাই পাচ্ছে না। সরকারের আগ্রাসী থাবায় মহিলা নেত্রীদেরকে চরম জেল-জুলুমের শিকার হতে হচ্ছে।

বৃহস্প‌তিবার রা‌তে গণমাধ্যমে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে তি‌নি এসব কথা ব‌লেন।

‌মির্জা ফখরুল আরও ব‌লেন, দেশের কারাগারগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। পাইকারীভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাকে গ্রেফতার বর্তমান সরকারের এক ঘৃণ্য অপকর্ম।

তিনি বলেন, সে দিন খুবই নিকটবর্তী যেদিন বর্তমান ভোটারবিহীন সরকারের অপশাসনের মুলোৎপাটন ঘটবে।

বিবৃ‌তি‌তে বিএনপি মহাসচিব অবিলম্বে নিপুণ রায় এবং আরিফা সুলতানা রুমার নিঃশর্ত মুক্তির দা‌বি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশকে ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে সরকার: ফখরুল

আপডেট সময় ১০:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮