ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণার সুযোগ নেই: ইসি মাছউদ রিপাবলিকানদের ভোটের নিয়ন্ত্রণ নিতে বললেন ট্রাম্প জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া আ.লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি: সিআরএফের জরিপ স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির

বিএনপি নির্বাচনে নাও আসতে পারে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির অফিসের সামনে সংঘটিত বিশৃঙ্খলায় ইঙ্গিত পাওয়া যায়। বিএনপি নির্বাচনে না-ও আসতে পারে।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে ভালোই হবে। আর বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করবে।’

বৃহস্পতিবার বনানী কার্যালয়ে এক অনির্ধারিত ব্রিফিংয়ে হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘জোটের ব্যাপারে এখনও আলোচনা হয়নি। বিএনপি নির্বাচনে এলে আমরা জোটবদ্ধ হয়েই নির্বাচন করব। আশা করছি আমরা জোটবদ্ধ হলেও প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাব।’

এরশাদ বলেন, ১৭ ও ১৮ নভেম্বর আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে উজ্জীবিত। গত চার দিনে তারা প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজও অনেক মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এটা জাতীয় পার্টির জন্য খুবই ইতিবাচক দিক। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় পার্টি একাদশ নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে।’

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি

বিএনপি নির্বাচনে নাও আসতে পারে: এরশাদ

আপডেট সময় ০৯:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮