ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফুলপুরে খাদ্যে বিষক্রিয়ায় মাদ্রাসাছাত্রের মৃত্যু, অসুস্থ ১৮০

অাকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় এক ছাত্রের মৃত্যু ও অন্তত ১৮০ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার প্রায় ২০০ ছাত্র মঙ্গলবার রাতের খাবার খেয়ে কম বেশি সবাই ডায়রিয়ায় অক্রান্ত হন। তাদের অনেককে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে রিয়াদ হাসান (১৭) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়।

রিয়াদ হাসান তারাকান্দা উপজেলার ভালকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ছাড়া অন্যান্য অসুস্থরা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

ওই মাদ্রাসার মোহতামিম মাওলানা আইন উদ্দিন জানান, রাতে ছাত্রদের মাংস ও ডাল দিয়ে খাবার দেয়া হয়েছিল। এতে মাংস বা ডাল থেকে বিষক্রিয়ায় কমবেশি সবাই অসুস্থ হয়। গুরুতর অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য ফুলপুর হাসপাতাল থেকে টিম আসে।

ফুলপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ পণ্ডিত জানান, খবর পেয়ে মাদ্রাসায় ৩ জন চিকিৎসকের একটি টিম পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

ফুলপুরে খাদ্যে বিষক্রিয়ায় মাদ্রাসাছাত্রের মৃত্যু, অসুস্থ ১৮০

আপডেট সময় ০৮:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮