ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বিয়ের পর কবে প্রথম দেখা হবে দীপ-বীরের?

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের দিনক্ষণ আগেই পাকাপাকি হয়ে আছে। বিয়ের অতিথি তালিকা, খাবার মেন্যুসহ সব ঠিকঠাক।

ফুলশয্যা কিভাবে সাজবে সেটিও ঠিক করা আছে। কিন্তু বিয়ের পর এই জুটি প্রথম কবে দেখা করবেন সেটি কি নির্ধারণ করা আছে?

নভেম্বরের ১৪ ও ১৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন এ দুই অভিনেতা-অভিনেত্রী। দুই হাত চার হতে ইতিমধ্যে বিদেশ পাড়ি দিয়েছেন দুজনে।

ইতালির ভিলা ব্যালবিয়ানোতে হবে বিয়ে। বিয়ের পর নভেম্বরের ১৮ তারিখ দম্পতি দেশে ফিরবেন।

ভাবছেন কবে দম্পতিকে একসঙ্গে দেখতে পাবেন? বেঙ্গালুরুতে তাদের সংবর্ধনা হবে। তার পর মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে হবে বলিউড রিসেপশন। সেখানেই তাদের দেখা যাবে।

বিয়ের আগের উৎসব (প্রি-ওয়েডিং) ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নভেম্বরের ২ তারিখ থেকে। দীপিকা নন্দীপুজোর জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন। রণবীরের বাড়িতে হলুদ অনুষ্ঠান হয়েছে।

ইতালির লেক কোমোতে ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। দুটি মতে বিয়ে হবে। একটি দক্ষিণ ভারতীয়, অন্যটি পাঞ্জাবি। মিডিয়া রিপোর্ট অনুসারে বিয়েতে মোবাইল প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে হবে বিয়ে। সম্ভবত শাহরুখ খান, সঞ্জয়লীলা বানশালী, ফারহা খান বিয়েতে উপস্থিত থাকবেন।

দীপিকা পাড়ুকোনের বয়স ৩২। রণবীরের ৩৩। তারা ছয় বছর ধরে প্রেম করছেন। তারা একসঙ্গে রামলীলা, বাজিরাও মাস্তানি এবং পদ্মাবতীতে অভিনয় করেছেন। সূত্র : এনডিটিভি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বিয়ের পর কবে প্রথম দেখা হবে দীপ-বীরের?

আপডেট সময় ০৪:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮