ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সাবেক ফুটবলার আমিনুল

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ফুটবলার আমিনুল ইসলাম।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে দলের নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক। আমিনুল বিএনপির সর্বশেষ কাউন্সিলে ক্রীড়া সম্পাদক পদ পান।

মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল বলেন, আমি ঢাকা-১৪ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছি। আশা করি, তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন।

নির্বাচনে জয়ের আশা করে সাবেক এ তারকা ফুটবলার বলেন, ‌সুষ্ঠু নির্বাচন হলে জয় শতভাগ নিশ্চিত। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ দেশে নেই।

সোমবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি ফরম কেনার মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি।

প্রথম দিন এক হাজার ৩২৬ মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়ন বিক্রির কার্যক্রম। শুক্রবার পর্যন্ত এ কার্যক্রম চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সাবেক ফুটবলার আমিনুল

আপডেট সময় ০৪:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮