ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের খবর গুজব: সুস্মিতা

আকাশ বিনোদন ডেস্ক:

সারা বলিউডে খবর রটে গেছে, ২৭ বছর বয়সী মডেল রোহমান শলেকে বিয়ে করতে চলেছেন ৪২ বছর বয়সী অভিনেত্রী সুস্মিতা সেন। কিন্তু সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া একটি পোস্টে এই খবরকে গুজব ও মিথ্যা বলে উল্লেখ করেছেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড’। তবে নিজের থেকে ১৫ বছরের ছোট রোহমানের সঙ্গে প্রেমের ব্যাপারটি এড়িয়ে যাননি এক সময়ের সুপারহিট এই নায়িকা।

সুস্মিতা তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘সারা বিশ্ব যখন ভাবছে যে আমি বিয়ে করতে চলেছে, প্রতিশ্রুতিবদ্ধ হতে চলেছি, তখন বলে রাখি, আমি বর্তমানে আমার শরীর চর্চা নিয়ে ভীষণ ব্যস্ত। আপাতত বিয়ের কোনো চিন্তা মাথায় নেই। তাই যে গুজব রটছে তার পুরোটাই মিথ্যা। তবে হ্যাঁ, যদি কেউ ভেবে থাকেন আমি রোহম্যান্স করছি, সেটা এক্কেবারেই সত্যি।’

একটি ফ্যাশন শো-তে রোহমানের সঙ্গে আলাপ হয়েছিল সুস্মিতার। সেখান থেকেই বন্ধুত্ব। জুনিয়র এই প্রেমিককে প্রায়ই সুস্মিতার বাড়িতে যাতাযাত করতে দেখা যায়। তার দুই মেয়ে রেনি ও আলিশার সঙ্গেও রোহমানের ভালো বন্ধুত্ব। সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেঠির দীপাবলির পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সুস্মিতা ও রোহমানকে। এই আনাগোনা থেকেই ছড়িয়ে পড়ে প্রেমের খবর, তারপর বিয়ে।

ব্যক্তিগত জীবনে কখনো বিয়ে করেননি অভিনেত্রী সুস্মিতা সেন। দুই মেয়ে রিনি ও আলিশাকে তিনি পেয়েছেন দত্তক হিসেবে। ২০০০ সালে ক্যারিয়ারের এক্কেবারে গুরুত্বপূর্ণ সময়ে বড় মেয়ে রেনিকে দত্তক নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন নায়িকা। সে সময় তার বয়স মাত্র ২৫ বছর। পরে ২০১০ সালে ছোট মেয়ে আলিশাকে দত্তক নেন। সে সময় আলিশার বয়স ছিল মাত্র তিন মাস।

১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতা সুস্মিতা বলিউডের চলচ্চিত্রে এসেছিলেন ‘দাস্তাক’ ছবির মাধ্যমে। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল এটি। এরপর খুব শিগগিরই তিনি সে সময়কার সেরা নায়িকাদের একজন হয়ে ওঠেন। কিন্তু গত আট বছর রূপালি পর্দায় দেখা নেই এই অভিনেত্রীর। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো প্রবলেম’ ছবিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিয়ের খবর গুজব: সুস্মিতা

আপডেট সময় ১২:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮