ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যাত্রীর ছবি প্রচারে উবারের না

আকাশ আইসিটি ডেস্ক:

যাত্রীদের ছবি ও ভিডিও প্রচার করতে পারবেন না কোনো উবার চালক। এমন নিষেধাজ্ঞা রেখে নতুন নীতিমালা তৈরি করেছে মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার উবারের একজন মুখপাত্র নতুন নীতিমালা তৈরির বিষয়টি নিশ্চিত করেন। তবে নিরাপত্তার স্বার্থে উবার চালকরা ভিডিও ও ড্যাশ ক্যামেরার পাশাপাশি অন্য রেকর্ডার ব্যবহার করতে পারবেন। নতুন নীতিমালায় সেই কনটেন্ট প্রকাশের অনুমতি বন্ধ করা হয়েছে।

চলতি বছরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস এলাকায় উবারের কয়েকশ’ যাত্রীর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে। এরপর গত সেপ্টেম্বরের শেষে নতুন নীতিমালা চূড়ান্ত করে উবার কর্তৃপক্ষ।

ওই মুখপাত্র বলেন, কোনো ব্যক্তির ছবি, অডিও বা ভিডিও রেকর্ডিং প্রকাশ করা নীতিবহির্ভূত কাজ। এর ফলে আমরা অনেক ব্যবহারকারী হারাতে পারি।

২০১৬ সালের শেষের দিকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে উবার। কিছুদিনের মধ্যেই এই সেবা জনপ্রিয় হয়ে ওঠে। ঢাকায় শুরুতে প্রাইভেট কার সার্ভিসের মাধ্যমে ব্যবসা শুরু করলেও পরবর্তী সময়ে বাইকও যুক্ত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

যাত্রীর ছবি প্রচারে উবারের না

আপডেট সময় ০২:০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮