ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোম সার্ভিস চালু করেছেন মোশাররফ করিম

আকাশ বিনোদন ডেস্ক:

টিভি নাটকে ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি হোম সার্ভিস চালু করেছেন।

সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসসহ যাতায়াত সংক্রান্ত বাস, ট্রেন, বিমানের টিকিটও মানুষের বাড়ি গিয়ে যথাসময়ে পৌঁছে দিয়ে থাকেন।

ঠিক এমনই গল্পের একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন মোশাররফ করিম। সাগর জাহানের রচনা এবং এআর আকাশ ও রতন হাসানের পরিচালনায় এ নাটকের নাম ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’। এটি একটি ধারাবাহিক নাটক।

এ নাটকেই মোশাররফকে দেখা যাবে হোম সার্ভিস কর্মচারীর চরিত্রে। হোম সার্ভিসের পাশাপাশি তিনি প্রেমও সার্ভিস করে থাকেন পাড়া-মহল্লায়। বিষয়টি এমন, কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও তৈরি করে দেন তিনি।

পাশাপাশি নিজেও কয়েকজন মেয়ের সঙ্গে প্রেম করেন! নাটকটির প্রথম লটের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘প্রতিনিয়ত নিজেকে ভাঙার চেষ্টা করি।

নতুন নতুন গল্পের চরিত্রে অভিনয় করে থাকি। এ নাটকেও আমাকে ভিন্ন রূপে দর্শক দেখতে পাবেন। যদিও আমার চরিত্রটি অনেকটা কমেডি কিন্তু কিছু সিরিয়াস মেসেজও রয়েছে। না দেখলে বুঝতে পারবেন না।

আশা করছি সবার ভালো লাগবে নাটকটি।’ এ নাটকে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আখম হাসান, আরফান আহমেদ, শাহানাজ খুশি, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, জুঁই করিম, এ্যানি খানসহ আরও অনেকে। নাটকটি শিগগরিই একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে বলে নির্মাতাদ্বয় জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হোম সার্ভিস চালু করেছেন মোশাররফ করিম

আপডেট সময় ০২:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮