ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

ঢাকা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিলেন সালমা ইসলাম এমপি

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

রোববার দুপুরে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হল। জয়ের মাধ্যমেই তা শেষ হবে। সবার সহযোগিতা চাই।

এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ পার্টির শীর্ষ নেতারা।

রোববার সকাল থেকেই তৃণমূল নেতারা নির্বাচনী প্রতীক লাঙ্গল এবং ব্যানার ও ফেস্টুন নিয়ে গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে হাজির হন।

বিভিন্ন এলাকা থেকে প্রার্থীরা সমর্থকদের নিয়ে শোডাউন করে ইমানুয়েলস মিলনায়তনে আসেন।

জানা গেছে, প্রথম দিন বিকাল ৫টা পর্যন্ত ইমানুয়েল কনভেনশন সেন্টার থেকেই আবেদন ফরম বিতরণ করা হবে।

এর পর ১২-১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দফতরে জমা দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ঢাকা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিলেন সালমা ইসলাম এমপি

আপডেট সময় ০৫:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮