ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

আদাবরের ঘটনায় দোষী যেই হোক কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

মোহাম্মদপুরের আদাবরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শীর্ষ দুই নেতার দ্বন্দ্বের প্রেক্ষিতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারাই দোষী হোক তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আজকে অনাকাঙ্খিত অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গেছে আদাবরে। সে ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি আমাকে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নির্দেশনা জানিয়ে দিতে। প্রধানমন্ত্রী দুই দিনের মধ্যে এই ঘটনা তদন্ত করে রিপোর্ট জানতে চান। যারাই দোষী হোক। একটি চমৎকার শান্তিপূর্ণ পরিবেশে কেন অনাকাঙ্খিত মর্মান্তিক ঘটনা ঘটলো।

শুক্রবার শুরু হওয়া দলের মনোনয়ন ফরম বিক্রি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতিদিন ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়ন বিক্রি এবং জমা নেওয়া হবে। মনোনয়ন কবে নাগাদ বিক্রি ও জমা শেষ হবে সে প্রসঙ্গে তিনি বলেন, রোববার আমাদের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ডের সভা বসবে। সেখানেই মূলত ঠিক করা হবে মনোনয়ন ফরম সংগ্রহ করা বা জমা দেওয়া কোন সময় পর্যন্ত চলবে।

সেতুমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে আনন্দমুখর পরিবেশে থাকতে হয়। যারা ঢাক-বাদ্য বাজিয়ে আসে। জনস্বার্থে এই আনন্দ ধারাকে আমরা দলীয়ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু সময় আমরা পারিনি। জনগণের জন্য আমরা রাজনীতি করি। প্রধানমন্ত্রীর স্পষ্ট ঘোষণা আছে রাস্তা বন্ধ করে কোনও সভা সমাবেশ করবো না এবং অন্যদেরও আমরা পরামর্শ দিয়েছি।

যদি নির্বাচনে তফসিল না পিছানো হয় বিএনপি বা ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে কিনা এমন কোনও শঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন নির্বাচন রিলেটেড সকল সিদ্বান্তের মালিক নির্বাচন কমিশন (ইসি)। আমাদের বলার কিছু নেই। যদি নির্বাচন কমিশন মনে করে তাদের দাবি ন্যায়সঙ্গত সেটা তারা ডিসাইড করবে। আওয়ামী লীগ সরকারের কোনো করণীয় নেই। আমরা চাই-যথাসময়ে নির্বাচন। আমরা প্রস্তুত আছি। নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টিকারী সহিংসতা বা নাশকতাযুক্ত হলে সেটারও প্রতিরোধ করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে, আমাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা প্রস্তুত আছি।

ঐক্যফ্রন্টের নির্বাচন কমিশনের অভিমূখে পথযাত্রার মত কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সেটারও ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন। যদি তারা কোনো কর্মসূচি নেয়, এটা নির্বাচনী আইন আচরণবিধির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। সে অবস্থায় এটার কি ব্যবস্থা নেবে এটা নির্বাচন কমিশনের বিষয়।

ওবায়দুল কাদের বলেন, আমরা ভালোর জন্য আশাবাদী।আমরা মনে করি- ঐক্যফ্রন্ট যুক্তফ্রন্ট ও জাতীয় পার্টি নির্বাচনে আসবে। শেষমেষ আরও কিছু পাওয়া যায় কিনা আরও কিছু ছাড় দেয় কি না, সে জন্য বিরোধীদল সূলভ হুঙ্কার দিচ্ছে। এখানে দরকষাকষিরও একটা বিষয় আছে। তাই শেষ মুহূর্তে চেষ্টা করে দেখছে।

সম্পাদকমণ্ডলীর সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএম মেজাম্মেল, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, ইকবাল হোসেন অপু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

আদাবরের ঘটনায় দোষী যেই হোক কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

আপডেট সময় ১১:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮