ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

‘আদিম বন্য উৎসবের ন্যায় গণতন্ত্র হত্যার উৎসব চলছে’

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনের সমতল ক্রীড়াভূমি সৃষ্টি না করে তফসিল ঘোষণার কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার স্বার্থে একতরফা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে কমিশন তফসিল ঘোষণা করেছে।

প্রাণী হত্যা করার পর আদিম বন্য উৎসবের ন্যায় এখন গণতন্ত্র হত্যার উৎসব চলছে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, তড়িঘড়ি করে তফসিল ঘোষণায় সারাদেশের ভোটারদের মুড-অফ, দেশের জনগণ হতাশ।

তিনি বলেন, সংলাপ, নির্বাচন, তফশীল ঘোষনা সবই তামাশার নামান্তর। অবৈধ ক্ষমতাসীনরা জনগণের কোনো দাবি মানছে না। ৭ দফা দাবিকে অগ্রাহ্য করেই একতরফা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে তারা।

চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্যই বছরের পর বছর ধরে মিথ্যা মামলা-মোকদ্দমা-গ্রেফতার-হত্যা-গুপ্তহত্যা-ক্রসফায়ারের মতো পৈশাচিক নির্মমতাকে কাজে লাগানো হয়েছে বিরোধী দল দমনে।

রিজভী বলেন, ওরা জনগণকে ভয় পায় বলেই দেশের বিপুল জনপ্রিয় দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও বানোয়াট মামলায় সাজা দেয়া হয়েছে।

বিবেকশুণ্য সরকার ও সরকারপ্রধানের নির্দেশে বেগম জিয়াকে চিকিৎসা না দিয়েই জরাজীর্ণ, পরিত্যক্ত ও বাসানুপযোগী নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শুধু তাই নয়, বাড়িঘরসহ তার বেঁচে থাকার সমস্ত অবলম্বনকে কেড়ে নিয়ে, তার চিকিৎসা পাওয়ার অধিকারকে হরণ করেছে। নির্বাচন থেকে দুরে রাখতেই নির্বাচনের বছরে অনুগত আদালতকে দিয়ে সাজা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। মামলায় আদালতে হাজিরাসহ বন্দীশালায় চালানো হচ্ছে নানামুখী নির্যাতন-নিপীড়ণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

‘আদিম বন্য উৎসবের ন্যায় গণতন্ত্র হত্যার উৎসব চলছে’

আপডেট সময় ০২:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮