ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

জাতিসঙ্ঘের কালো তালিকায় সৌদি জোট!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনে যুদ্ধে শিশু হতাহতের জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলাকে দায়ী করেছে জাতিসঙ্ঘ। এ জন্য এই জোটকে শিশু অধিকারবিষয়ক কালো তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক সংস্থাটি। সম্প্রতি জাতিসঙ্ঘের এক খসড়া প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

জাতিসঙ্ঘের ওই খসড়া প্রতিবেদনে দেখা গেছে, গত বছর ইয়েমেনে অধিকহারে শিশুদের হতাহত হওয়ার জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটকে দায়ী করা হয়েছে। জাতিসঙ্ঘের শিশু ও যুদ্ধবিষয়ক পর্যালোচনায় বলা হয়েছে, দেশটিতে এক হাজার ৩৪০টি শিশু হতাহতের ঘটনা ঘটেছে। যার মধ্যে অর্ধেকের বেশি সৌদি নেতৃত্বাধীন জোটের দ্বারা পরিচালিত হয়েছে। বাকি ঘটনাগুলোর জন্য দায়ী হাউছি বিদ্রোহী, আলকায়েদা ও আইএস।

জাতিসঙ্ঘের প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৮টি বিদ্যালয় ও ৫২টি হাসপাতালের ওপর চালানো বিমান আক্রমণের তিন-চতুর্থাংশের জন্য দায়ী সৌদি নেতৃত্বাধীন জোট।

জাতিসঙ্ঘের হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালক অক্ষয় কুমার বলেন, এখন খসড়ায় সৌদি আরবের নাম রয়েছে। আশা করছি, চূড়ান্ত তালিকায়ও এ নামগুলো থাকবে। এ দিকে বুধবার ফরেন পলিসি ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, শিশু ও সশস্ত্র সঙ্ঘাতবিষয়ক জাতিসঙ্ঘের নতুন বিশেষ প্রতিনিধি ভার্জিনিয়া গাম্বা শিশু হত্যা ও নিপীড়নকারী দেশের তালিকায় সৌদি নেতৃত্বাধীন জোটের নাম যুক্ত করার সুপারিশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

জাতিসঙ্ঘের কালো তালিকায় সৌদি জোট!

আপডেট সময় ০৪:৫৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭