ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

#মিটু : মুখ খুললেন পামেলা অ্যান্ডারসন

আকাশ বিনোদন ডেস্ক:

মিটু-ঝড়ে উত্তাল হলিউড থেকে বলিউড। একের পর এক সেলিব্রেটি যৌন নিপীড়নের অভিযোগ সামনে নিয়ে আসছেন। এসব অভিযোগ তোলপাড় সৃষ্টি করেছে।

মিটু নিয়ে এবার মুখ খুললেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। তবে তিনি মিটু আন্দোলনের পক্ষে নয়; বরং এই আন্দোলনের কড়া সমালোচনা করেছেন।

নব্বইয়ের দশকের সর্বাধিক আলোচিত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের ভাষ্য-‘যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হবে বইকি! তবে আজকাল একটু বাড়াবাড়িই হচ্ছে, যা পুরুষদের পঙ্গু করে দেয়ার পক্ষে যথেষ্ট’।

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পামেলা। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

মিটু বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে মন্তব্য করে পামেলা বলেন, ‘আমি নিজে নারীবাদী। তবে এখন যে নারীবাদী আন্দোলনের জোয়ার এসেছে, তাতে মোটেও সায় নেই আমার। ব্যাপারটি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে, যা পুরুষদের পঙ্গু করে দেয়ার পক্ষে যথেষ্ট।’

‘অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না। এমন মন্তব্যের জন্য হয়তো মেরেও ফেলা হতে পারে আমাকে। তবে দুঃখিত, এ আন্দোলনকে সমর্থন করতে পারছি না’-যোগ করেন পামেলা।

প্রসঙ্গত, হলিউডে #মিটু আন্দোলনের সূচনা প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে একাধিক অভিনেত্রীর অভিযোগ ঘিরে। যৌন নির্যাতন তো বটেই, ধর্ষণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এর পর বলিউডে নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন ‘হট’ অভিনেত্রী তনুশ্রী।

তবে অভিযোগকারিণীদের প্রতি সমব্যথী হওয়ার বদলে, ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য তাদেরই দায়ী করেছেন পামেলা।

মা পামেলাকে এসব বিষয়ে সতর্ক করেছেন উল্লেখ করে তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে মা আমাকে বুঝিয়েছিল, অচেনা লোকের সঙ্গে হোটেলের ঘরে ঢোকা উচিত নয়। বাথরোব পরে কেউ দরজা খুললে তো কথাই নেই, সেটি কখনই পেশাগত মিটিং হতে পারে না।

তাই কখনও অচেনা লোকের সঙ্গে হোটেলে দেখা করতে গেলে সঙ্গে কাউকে নিতে হয়। এটুকু সাধারণ বুদ্ধি তো সবারই থাকা উচিত। তা সত্ত্বেও যদি কেউ অচেনা কারও হোটেলের ঘরে ঢুকে, তা হলে আগুপিছু ভেবে নিশ্চয়ই গেছে। তা হলে আর প্রতিবাদ কেন? কাজ হাসিল করে বেরিয়ে এসো।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

#মিটু : মুখ খুললেন পামেলা অ্যান্ডারসন

আপডেট সময় ১১:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮