ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

বাম জোটের নির্বাচন তফসিল প্রত্যাখ্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে পুনঃতফসিলের দাবি জানিয়েছে বাম জোট।

শুক্রবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় গৃহীত প্রস্তাবে এ দাবি জানানো হয়।

ঘোষিত তফসিল বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবিতে শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট।

সভায় বলা হয়, নির্বাচনকেন্দ্রিক সংকট উত্তরণে চলমান সংলাপ ও সমঝোতার প্রয়াসকে বিবেচনায় না নিয়ে একতরফা ভাবে তফসিল প্রদান বিদ্যমান সংকট আরও ঘনীভূত করেছে। বাম জোটসহ বিরোধী রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে সংকটের সমাধান না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা স্থগিত রাখার দাবি করা হলেও নির্বাচন কমিশন তা বিবেচনায় নেয়নি। নির্বাচন কমিশনের ঘোষণা বাস্তবে সরকারি দলের নির্বাচন ছকেরই অনুসরণ মাত্র। বিরোধী দলকে চাপের মধ্যে রেখে নির্বাচনের তফসিল প্রদান যে সরকারের আরও একবার একতরফা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার উদ্দেশ্যে তাতে কোনো সন্দেহ নেই।

সভার প্রস্তাবে বলা হয়, এমনিতেই এই নির্বাচন কমিশনের ওপর মানুষের কোনো আস্থা নেই। তদুপরি বিরোধী রাজনৈতিক দলসমূহের দাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা, বিতর্কিত ইভিএম চালুর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় নেতা শাহ আলম, বজলুর রশীদ ফিরোজ, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, আলমগীর হোসেন দুলাল, হামিদুল হক, মোমিনুর রহমান বিশাল, অধ্যাপক আবদুস সাত্তার, বহ্নিশিখা জামালী, কাজী সাজ্জাদ জহির চন্দন, রাজেকুজ্জামান রতন, আবদুল্লাহ ক্বাফী রতন, মানস নন্দী, ফখরুদ্দীন কবীর আতিক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

বাম জোটের নির্বাচন তফসিল প্রত্যাখ্যান

আপডেট সময় ১০:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮