ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির সাহসী পদক্ষেপ চাই: বি চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন এখন আর সরকারের নয়, রাষ্ট্রপতির অধীনে। সুতরাং কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন সাহসী পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জন দল আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেয়ার দাবি পুনর্ব্যক্ত করেন বি চৌধুরী। ভোটগ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

বি. চৌধুরী বলেন, সংবিধানের বাইরে গেলে কমিশন এবং রাষ্ট্রপতি ইতিহাসে দায়ী হয়ে থাকবেন। ৫ বছর পরপর জাতীয় নির্বাচন হয় এত তাড়াহুড়া করার দরকার নেই। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করুন। আশা করি আমাদের এই আহ্বানের কথা স্মরণ থাকবে।

তিনি বলেন, সংসদ ভেঙে দিন অথবা সংসদ সদস্যদের নিষ্ক্রিয় করুন। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে। উঁচুনিচু মাঠে খেলা হয় না। নির্বাচনের সময় গোন্ডগোল হলে পুলিশ দাঁড়িয়ে থাকে। এবারের নির্বাচনে এমন করলে তাৎক্ষণিক তাদের বিচার করতে হবে। নির্বাচনে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করতে হবে। অতীতে দেখা গেছে পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেয়া হয় অথবা গ্রেফতার করা হয়। এটা যেন এ নির্বাচনে না হয়।

বিজেডি উপদেষ্টা এআর চৌধুরীর স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিজেডি চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী।

আরও বক্তব্য দেন- বিজেডির নির্বাহী চেয়ারম্যান আতিকুল ইসলাম, মহাসচিব সেলিম আহম্মেদ, ভাইস চেয়রম্যান ক্যাপ্টেন (অব.) রফিক আহাম্মেদ, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির সাহসী পদক্ষেপ চাই: বি চৌধুরী

আপডেট সময় ১০:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮