ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

একই আসনে মনোনয়ন ফরম কিনেছেন সৈয়দ আশরাফ ও তার ভাই

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং তার ছোট ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম।

দলীয় সূত্র জানায়, শুক্রবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনী অফিস থেকে সৈয়দ আশরাফুল ও তার ভাই এ মনোনয়ন ফরম কিনেছেন।

সৈয়দ আশরাফুলের পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন তার ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন ও সাফায়েতুল ইসলামের পক্ষে কিনেছেন সাবেক ছাত্রনেতা জহির।

সৈয়দ আশরাফ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। গত ১৮ সেপ্টেম্বর সংসদের কার্যক্রম থেকে ৯০ কার্যদিবসের জন্য ছুটি নিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তার অসুস্থতার কারণে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৯(২) অনুসারে ১৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ কার্য দিবস তার ছুটি মঞ্জুর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

একই আসনে মনোনয়ন ফরম কিনেছেন সৈয়দ আশরাফ ও তার ভাই

আপডেট সময় ০৪:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮