ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

রাজশাহীর সমাবেশ পণ্ড করতে পুলিশের ধরপাকড়: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ কেন্দ্র করে রাজশাহী ও আশপাশের জেলায় চলছে গ্রেফতার অভিযান।

নেতাকর্মীরা যেন সমাবেশে যোগ দিতে না পারে, সে জন্য শহরে ঢোকার বিভিন্ন পয়েন্টে তল্লাশিচৌকি বসিয়ে চিরুনি অভিযান চলছে।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীর বাসায় গোয়েন্দা পুলিশ হানা দিয়েছে। বৃহত্তর রাজশাহী জেলায় পরিবহন ধর্মঘট করানো হয়েছে সুপরিকল্পিতভাবে। র‌্যাব, ডিবি ও পুলিশ হর্ন বাজিয়ে শহরজুড়ে মহড়া দিচ্ছে, আতঙ্ক ছড়িয়ে শহরকে ফাঁকা করার জন্য।

তিনি বলেন, আওয়ামী ক্যাডাররা মাইক্রোবাস স্ট্যান্ডে গিয়ে বাসচালকদের কাছ থেকে জোর করে গাড়ির চাবি কেড়ে নিচ্ছে।

সিইসিকে উদ্দেশ করে রিজভী বলেন, গতকাল সিইসি বলেছেন-নির্বাচনের ভূমি সমতল থাকবে। নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি ও সমাবেশে বাধা প্রদানকে কি সমতল ভূমি বলে? মূলত রাজনৈতিক ময়দান সম্পূর্ণভাবে সরকারের অনুকূলে সমতল রাখার যাবতীয় বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সময় অতি আসন্ন। যে কারাগার অন্যের জন্য তৈরি করা হয়, সেই কারাগারে নিজেদের ঢুকতে হয়-এটিকেই বলে প্রকৃতির প্রতিশোধ। নিজের খোঁড়া গর্তে নিজেদেরই পড়তে হয়। এ বিষয়টি ভাবার জন্যও ক্ষমতাসীনদের অনুরোধ করছি।

এ সময় তিনি অবিলম্বে দেশনেত্রীর মুক্তিসহ সব রাজবন্দিকে মুক্তি দিয়ে দেশের সংকট সমাধান করার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও প্রচারে সবার সমান সুযোগ সৃষ্টি করতে সহায়তা করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীর সমাবেশ পণ্ড করতে পুলিশের ধরপাকড়: রিজভী

আপডেট সময় ১২:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮