ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

শেখ হাসিনার মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর মাধ্যমে শুরু হয়েছে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি। এসময় গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার সকাল ১০টায় ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ। নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের।

এর আগে বৃহস্পতিবার বিকালে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আটটি বুথে আট বিভাগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সব তৎপরতা, গণসংযোগ ও সভা-সমাবেশ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের আচরণবিধি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মেনে চলার নির্দেশনা দেন।

তিনি বলেন, ফরম বিক্রি মনিটরিং করবেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তাদের সঙ্গে আরও কয়েক সদস্য থাকবেন। মনোনয়ন ফরম বিতরণের শেষ সময় জানানো হবে।

গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা পাঁচ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮