ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

প্রেম নিয়ে লুকোচুরি অতঃপর বিয়ে

আকাশ বিনোদন ডেস্ক:

তারায় তারায় বন্ধুত্ব, প্রেম, বিয়ে নিয়ে বলিউড সরগরম থাকে সব সময়। কাজের পাশাপাশি রুপালি পর্দার এ তারকারা প্রেম কিংবা বিয়ে নিয়েও বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নেন প্রায়ই।

কিছুদিন আগে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম ও বিয়ের খবর নিয়ে মেতে উঠেছিল বলিউড তথা বিশ্বের বিনোদনপ্রেমীরা।

সব জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন গায়ক নিকের সঙ্গে বাগদান পর্বও সেরে ফেলেছেন এই সাবেক সুন্দরী। বিয়ের পিঁড়িতেও বসবেন শিগগিরই। এ প্রেমযজ্ঞের রেশ কাটতে না কাটতেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন বলিউড তারকা রণবীর সিং ও দিপীকা পাড়–কোন।

আর কয়েকদিন পরই তাদের বিয়ের কাজটি সম্পন্ন হবে। এ নিয়ে চলছে জোর প্রস্তুতি। দুজনই এখন সেই শুভক্ষণের অপেক্ষায়। আগামী ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে অনুষ্ঠিত হবে রণবীর-দীপিকার বিয়ের আয়োজন। আত্মীয়স্বজনের পাশাপাশি এ দুই তারকার ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন সেই মাহেন্দ্রক্ষণে।

প্রায় ৬ বছর লুকিয়ে প্রেম করার পর পরিণয়সূত্রে আবদ্ধ হচ্ছেন রণবীর-দীপিকা। অথচ শুরুতে নিজেদের মধ্যে সম্পর্কের কথাটি স্বীকার করেননি কেউ। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুজনের সম্পর্ককে ‘স্রেফ বন্ধুত্ব’ বলে এড়িয়ে যেতেন।

অথচ আড়ালে আবডালে কোনো রেস্টুরেন্টে ডিনার, কিংবা লংড্রাইভে হারিয়ে যাওয়া- এগুলো ছিল রণবীর-দীপিকার নিত্যদিনকার রুটিন। তাদের নীবরতা বলিউডে তৈরি করেছিল মুখরোচক সব গুঞ্জন। অবশেষে সেসব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২১ অক্টোবর সংবাদমাধ্যমকে বিয়ের দিনক্ষণ জানান রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

বিয়ের জন্য পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অন্য প্রাসঙ্গিক বিষয়গুলোও চূড়ান্ত হয়েছে এরই মধ্যে। দুজনেই শেষ মুহূর্তের কেনাকাটাও সেরে নিয়েছেন। বিয়ের প্রাক প্রস্তুতি হিসেবে দীপিকার ব্যাঙ্গালুরুর বাসায় নন্দী পূজায় বন্ধুবান্ধবদের নিয়ে হই-হুল্লোড় করে সময় কাটিয়েছেন এ অভিনেত্রী। পাশাপাশি বিয়ের দিন দীপিকা কোন গহনা পরবেন তা নিয়েও চলছে নানা আলোচনা।

জানা গেছে, বিয়েতে পরার জন্য এক কোটি রুপির গহনা কিনেছেন দীপিকা। এর মধ্যে তার হীরা সংবলিত মঙ্গলসূত্রের মূল্যই ২০ লাখ রুপি। এ ছাড়া ভারতীয় সংবাদগুলোর বরাতে জানা গেছে রণবীর সিংয়ের জন্য একটি চেনও কিনেছেন তার হবু সহধর্মিণী দীপিকা পাড়–কোন।

গত ১ নভেম্বর মুম্বাইয়ে দীপকার বাড়িতে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বেশ ঘটা করে। সেই অনুষ্ঠানে তার ঘনিষ্ঠ বলিউড তারকা থেকে শুরু করে অনেকেই হাজির হয়েছিলেন। এ অনুষ্ঠানে দীপিকা পরেছিলেন হলুদ রঙের সালোয়ার কামিজ।

অন্যদিকে ৪ নভেম্বর রণবীর সিংহের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় তার হলুদ অনুষ্ঠান। অনুষ্ঠানে হলুদ মেখে আগত ঘনিষ্ঠজনদের সঙ্গে নাচতেও দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, এ দুই জনপ্রিয় তারকার বিয়ে হবে দুই বার। দুই রীতিতে সম্পন্ন হবে তাদের বিয়ে।

দীপিকা দক্ষিণ ভারতীয়, তাই কন্নড় রীতিতে বিয়ে করবেন তিনি। অন্যদিকে রণবীর সিং সিন্ধি। তাই দ্বিতীয়বার সিন্ধি রীতিতে বিয়ে করবেন তিনি। তবে যে রীতিতেই বিয়ে হোক না কেন, এ বিয়ের খবরে এখন উপমহাদেশজুড়ে তাদের অসংখ্য ভক্ত-শুভাকাক্সক্ষীরা অপেক্ষার প্রহর গুনছেন। অনাগত দিনগুলোতে যেন তারা ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ থেকে একসঙ্গে দিন কাটাতে পারেন এটাই সবার কামনা। প

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

প্রেম নিয়ে লুকোচুরি অতঃপর বিয়ে

আপডেট সময় ১০:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮