ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

একতরফাভাবে নির্বাচনের জন্য তফসিল: মির্জা ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একতরফাভাবে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। এই তফসিলের ব্যাপারে আমাদের কথা খুব পরিষ্কার, জনগণের আশা আকাঙ্খার পরিপন্থী কোন নির্বাচন অনুষ্ঠান এ দেশের জনগণ গ্রহণ করবে না।

তিনি বলেন, এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক আছে। এসব বৈঠকের পর এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের বক্তব্য জানাব।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দলের স্থায়ী কমিটির বৈঠকের ফাঁকে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষলা নিয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া দেন বিএনপি মহাসচিব। পরে তিনি আবারও স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেন।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম। সেখানে ইসিতে পরিষ্কার করে বলা হয়েছিলো যে, এই তফসিল পিছিয়ে দেয়ার জন্য। সেটা পিছিয়ে দেয়া হয়নি। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিফলন না ঘটিয়ে একতরফাভাবে এটা করা হয়েছে।

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৭টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্ণেল (অব.) ড. অলি আহমদ।

আরও উপস্থিত ছিলেন, ২০ দলের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

একতরফাভাবে নির্বাচনের জন্য তফসিল: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮