ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে জহুরপুর টেক সীমান্তের ওপারে ভারতের পিরোজপুর ক্যাম্পের জওয়ানরা এ ঘটনা ঘটায়। গুলিবিদ্ধ ওই রাখাল সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে ফটিক (৩০)।

এর আগে গত শনিবার একই সীমান্তে আরেক বাংলাদেশি রাখাল ডালিম মাঝিকে পিটিয়ে হত্যা করে বিএসএফ।

গুলিবিদ্ধ ফটিকের ভাই শহিদুল ইসলাম ফিটু জানান, তিনদিন আগে ফটিকসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে যায়। বুধবার রাতে গরু নিয়ে ফেরার সময় ভারতের পিরোজপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা কুতুবপুর বাওড়া ঘাট এলাকায় তাকে ধরে ফেলে এবং শরীরে গুলি করে। এ সময় তার সঙ্গের সাথীরা গুলিবিদ্ধ অবস্থায় ফটিককে বাড়িতে নিয়ে আসে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. এখলাসুর রহমান জানান, আহতের বিষয়টি আমরা শুনেছি তবে তার পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। এ ছাড়া বিষয়টি জানতে চেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মেসেজ পাঠানো হয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত রেসপন্স করেনি।

তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত অবস্থায় ফটিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওর্য়াডে ভর্তি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল আহত

আপডেট সময় ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮