ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন কমিশন কোনো হুমকি সহ্য করবে না: এইচ টি ইমাম

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, নির্বাচন কমিশন কোনো ধরনের হুমকি বা ভয়ভীতি দেখানো সহ্য করবে না।

বুধবার বিকালে নির্বাচন কমিশন ভবনে ইসির সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ-আলোচনা করেছে। সবার সঙ্গেই সোহার্দ্যপূর্ণ আলোচনা হলেও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনকে ভয়ভীতি দেখিয়েছে, হুমকি দিয়েছে।

তিনি বলেন, আমরা দ্ব্যার্থহীনভাবে বলতে চাই নির্বাচন কমিশন এই ধরনের হুমকি বা ভয়ভীতি কোনোভাবেই সহ্য করবে না। বাংলাদেশের জনগণ এই ধরনের আচরণের জবাব ভোটের মাধ্যমে দেবে।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, কবে, কখন ও কীভাবে নির্বাচন করবে, তা নির্ধারণ করবে ইসি। ইতিমধ্যেই ইসি ঘোষণা করেছেন আগামীকাল (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করবে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

এইচ টি ইমাম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধুকন্যা স্বাধীন নির্বাচন কমিশনের জন্য আজীবন সংগ্রাম করে এসেছেন। আমরা গর্বের সঙ্গে বলতে পারি নির্বাচন পদ্ধতির আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার।

এদিন বিকালে এইচ টি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসে আওয়ামী লীগের প্রতিনিধিদল।

সংলাপে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, অন্য চার কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের ১৬ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান, রশিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচন কমিশন কোনো হুমকি সহ্য করবে না: এইচ টি ইমাম

আপডেট সময় ০৮:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮